ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ত্বোহা হাসান স্বাধীন
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ছবির ক্যাপশন: মিছিলে অংশগ্রহনকারী প্রফেসর ত্বোহা হাসান স্বাধীনসহ গ্রামবাসী। ছবির ক্যাপশন: মিছিলে অংশগ্রহনকারী প্রফেসর ত্বোহা হাসান স্বাধীনসহ গ্রামবাসী।
কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন উলামা পরিষদ ও যুবসমাজের উদ্যোগে এক মাদকবিরোধী মিছিল ও সমাবেশ  (১২জুন) শুক্রবার জুম্মার নামাজ পর ঢালুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ঢালুয়া বড় মসজিদের খতিব ও আল জামেয়াতু ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তাকিয়া বাড়ি মসজিদের খতিব ও শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন। 

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ আলাউদ্দিন, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেয়ার আলম প্রমুখ। 

এসময় বক্তারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, এই এলাকায় আর মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না।মাদক সেবন ও ব্যবসায় চিরতরে বন্ধ করতে হবে। নয়তো তাদেরকে এই এলাকা ছাড়া করা হবে।

মিছিলে অংশ নেন ঢালুয়া বদরপুরের সকল শ্রেণি পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগন।

নিউজটি পোস্ট করেছেন : ত্বোহা হাসান স্বাধীন

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
শনিবার, ১৩ জুন, ২০২৬
News Image

নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে...