ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাতারে হামলায় সামর্থ্যের ‘ক্ষুদ্র অংশ’ ব্যবহার করেছি: আরাঘচি

স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্টঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের ‘এক ক্ষুদ্র অংশ’ মাত্র ব্যবহার করা হয়েছে।

‘সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো,’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।

যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার ‘ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা’ করতে হবে, যোগ করেন আরাঘচি।


নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ