ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আটক

ত্বোহা হাসান স্বাধীন
নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
ছবির ক্যাপশন: ফুলের নৌকা হাতে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ছবির ক্যাপশন: ফুলের নৌকা হাতে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন

নাঙ্গলকোট প্রতিনিধিঃ কুমিল্লা নাঙ্গলকোটের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি জসিম  উদ্দিন (৫৫) কে আটক করেছে পুলিশ। সোমবার ০১ জুন সন্ধ্যায় ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ। গ্রেফতারকৃত জসিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের মামা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ০১ জুন বিকেলে ঢালুয়া বাইপাস সংলগ্ন সড়কে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান সেকেন্ড অফিসার গনেশের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক বিরোধী একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে যাওয়ার সময় এসআই আলমগীর ঢালুয়া হাইস্কুলের সামনে থেকে জসিম উদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

ব্যাপার জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আওয়ামীলীগ নেতা জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : ত্বোহা হাসান স্বাধীন

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ

×
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
News Image

নাঙ্গলকোটে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আটক

বিস্তারিত কমেন্টে...