তোফায়েল হোসেন মজুমদারঃ চট্রগ্রাম
থেকে ঢাকাগামী ৭২১ মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইচ্যুত
হয়েছে। সোমবার দুপুর ৩টা ১৫মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট
রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় বিকট আওয়াজে
ট্রেনের এসি চেয়ার কোচের বগি নং ছ-১৩১৮টি রেল পথ থেকে ছিটকে পড়ে ট্রেনটি
থেমে পড়ে।
ফলে ট্রেনটি বড় দূর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কেউ হতাহত হয়নি।
বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে রেলওয়ের
কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের কয়েক‘শ
যাত্রীদের তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়
মাঝিপাড়া গ্রামের বজলুর রহমান বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী
মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে
নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছলে একটি বিকট আওয়াজের সাথে-সাথে
ট্রেনের এসি চেয়ার কোচের কোচ নং-ছ-১৩১৮ লাইনচ্যুত হয়। এক পর্যায়ে যাত্রীদের
আত্মচিৎকারে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন।
চট্রগ্রাম
থেকে কসবাগামী যাত্রী এনামুল বলেন, ট্রেনটি হাসানপুর রেলস্টেশন ছেড়ে আসার
পর মাঝিপাড়া নামকস্থানে আসলে বিকট আওয়াজে ট্রেনের মাঝখানের একটি বগি
লাইনচ্যুত হয়। ট্রেনটির দূর্ঘটনা কবলিত হওয়ার দীর্ঘ দুই ঘন্টা পরও ট্রেনটি
উদ্ধার ও যাত্রীদের গন্তব্যস্থালে পৌঁছানো নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোন
ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আরো জানান, এপর্যন্ত রেলওয়ের কর্তৃপক্ষের
লোকজন, রেলওয়ের পুলিশসহ প্রশাসনের কোন লোক ঘটনাস্থলে আসেনি। তাকে কসবায়
যাওয়া নিয়ে দুঃচিন্তায় থাকতে হচ্ছে।
নাঙ্গলকোট
রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, বর্তমানে ট্রেনটি ট্রেনের কোচ এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল
স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
স্টাফ রিপোর্টার