প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন উলামা পরিষদ ও যুবসমাজের উদ্যোগে এক মাদকবিরোধী মিছিল ও সমাবেশ (১২জুন) শুক্রবার জুম্মার নামাজ পর ঢালুয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঢালুয়া বড় মসজিদের খতিব ও আল জামেয়াতু ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন তাকিয়া বাড়ি মসজিদের খতিব ও শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ আলাউদ্দিন, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেয়ার আলম প্রমুখ।
এসময় বক্তারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে বলেন, এই এলাকায় আর মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেয়া যাবে না।মাদক সেবন ও ব্যবসায় চিরতরে বন্ধ করতে হবে। নয়তো তাদেরকে এই এলাকা ছাড়া করা হবে।
মিছিলে অংশ নেন ঢালুয়া বদরপুরের সকল শ্রেণি পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগন।
© স্বত্বাধিকারঃ ওয়ান মিডিয়া