ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ছবির ক্যাপশন: নিহত নারীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: নিহত নারীর মরদেহ উদ্ধার
আলমগীর হোসেন, দাউদকান্দিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌর সদর বাজারে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১২টায় দাউদকান্দি পৌরবাজারে মনির মিয়ার রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনা আক্তার ও তার স্বামী শাহাবুদ্দিন মনির মিয়ার রাইস মিলে চাল ভাঙাতে আসেন। দুপুরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য ওই গ্রাইন্ডার মেশিনে আসেন শাহিনা আক্তার। এ সময় মনির মিয়া মেশিনে হলুদ-মরিচ ভাঙাচ্ছিলেন।

অসাবধানতাবশত তার মাথায় থাকা ওড়না মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ও পরিদর্শক (তদন্ত) সামছুল আলমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ